1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

দুপুরে রাজধানীতে বিএনপির কৃষক সমাবেশ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বর্তমান সরকারের পদত্যাগের এক দফার পাশাপাশি দলীয় চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে কৃষক সমাবেশ ও আইনজীবীদের পদযাত্রা রয়েছে ঢাকায়।

সোমবার (২ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের কৃষক সমাবেশ করবে বিএনপির। অন্যদিকে বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাব সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে গত শনিবার শ্রমিক কনভেনশন করা হয়েছে। এরপর আজ কৃষক সমাবেশ। পরে ৪ অক্টোবর সম্মলিত পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সবগুলো ছাত্র সংগঠন উদ্যোগে সমাবেশে করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ১৫টি ছাত্র সংগঠনের একটি জোটও করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর ২টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজন এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, এছাড়া একই দাবিতে বেলা ১১টা জাতীয় প্রেসক্লাব সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট