1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

নিজেদের তৈরি সাবমেরিন উন্মোচন করল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজেদের তৈরি প্রথম সাবমেরিন উন্মোচন করল তাইওয়ান। বৃহস্পতিবার কায়োহসিয়াং শহরের এক বন্দরে সাবমেরিনটি উন্মোচন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট।

সাবমেরিনটি যদি এর পরীক্ষায় সফল হয়, তাহলে এই ধরনের যান নির্মাণ এবং নকশা প্রণয়ণের ক্ষেত্রে তাইওয়ানের জন্য একটি বড় অগ্রগতি হবে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আগে দেশে সাবমেরিন তৈরি অসম্ভব বলে বিবেচনা করা হতো। কিন্তু আজ আমাদের দেশের লোকেদের নকশা করা এবং তৈরি করা সাবমেরিন সবার সামনে।

তিনি বলেন, একটি সাবমেরিন নির্মাণ আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের সংকল্পের বাস্তব উপলব্ধি। তাইওয়ানের নৌবাহিনীর জন্য সাবমেরিন গুরুত্বপূর্ণ।

সাবমেরিনটির নাম হাই কুন, এর অর্থ হলো পৌরাণিক সামুদ্রিক প্রাণী। সবকিছু ঠিকঠাক থাকলে, প্রথম সাবমেরিনটি ২০২৪ সালের শেষ নাগাদ হস্তান্তরের জন্য প্রস্তুত হবে। আর দ্বিতীয়টি ২০২৭ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে তাইওয়ানের।

স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। সাম্প্রতিক বছরগুলোতে, বেইজিং তাইওয়ানকে লক্ষ্য করে সামরিক মহড়া বাড়িয়েছে।

সূত্র: এপি নিউজ ও আল জাজিরা

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট