1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ভোটে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাংবাদিক নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় শর্তসাপেক্ষে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নীতিমালা জারি হতে পারে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম বলেন, শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই। কমিশন বিষয়টিতে অনুমোদন দিয়েছে।

গত এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন ভোটে সাংবাদিকদের মোটরসাইকেলে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়। এ নিয়ে নির্বাচন কমিশনের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আপত্তি জানালে কয়েক দফা বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।

রোববার (২৪ সেপ্টেম্বর) নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সই করার মধ্য দিয়ে বিষয়টি অনুমোদন হয়ে যায়। বর্তমানে নীতিমালা জারি করার প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট