1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

বৃষ্টি হলো রাতে, সকাল পেরিয়ে দুপুরেও নামেনি পানি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীতে গতকাল ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

গতকালের টানা বৃষ্টির পর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক রাস্তা তলিয়ে গিয়ে যান চলাচলও বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে বিভিন্ন স্থানের পানি নেমে গেলেও নিউমার্কেট এলাকাসহ অনেক জায়গায় এখনো সড়ক ডুবে আছে পানিতে।

সকাল হতে হতে অনেক সড়েকের পানি নেমে গেলেও রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি, আজিমপুর, নীলক্ষেত, ঢাকা কলেজ এলাকা, বংশালসহ আরও বেশ কিছু এলাকার সড়ক এখনও জলাবদ্ধ হয়ে আছে।

নিউ মার্কেটের বাইরের ফুটপাতে ব্যাগের দোকান চালান খলিলুর রহমান। তিনি বলেন, আজ শুক্রবার নিউ মার্কেট এলাকায় ব্যবসার দিন। কিন্তু মার্কেটের আশপাশের এলাকা এখনও জলাবদ্ধ হয়ে আছে। দোকান খোলা তো দূরের কথা হাঁটাচলাই করা যাচ্ছে না। পথচারীসহ অন্যদের পানির মধ্যে পা ডুবিয়ে চলতে হচ্ছে।

আজিমপুরের দিক থেকে আসা সিএনজি চালক মোয়াজ্জেম হোসেন বলেন, যাত্রাবাড়ী থেকে আজিমপুরে একটা ট্রিপ নিয়ে এলাম একটু আগে। এসে দেখি ওই দিকের রাস্তায় এখনও পানি জমে আছে। সিএনজি নিয়ে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তাই যাত্রী এখানে নামিয়ে দিয়ে রিকশা ঠিক করে দিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট