1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন গ্রহণযোগ্যতায় প্রভাব পড়বে না

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল না পাঠালে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ভিয়েতনামের সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইউরোপীয় ইউনিয়ন থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। যে মুহূর্তে জানানো হবে, আমরা আপনাদের জানিয়ে দেব। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসা না আসাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়বে না। একইসঙ্গে নির্বাচনের গ্রহণে কোনো ধরনের প্রভাব পড়বে না।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের নির্বাচনগুলোও তাই বলে। এটা আমার আজকের প্রতিক্রিয়া। আমরা যখন অফিশিয়ালি জানব আরও বিস্তারিত জানাতে পারব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ-ইইউ সম্পর্কের ৫০ বছরের মাথায় গত নভেম্বরে পদ্মায় প্রথম রাজনৈতিক আলোচনা হয়েছিল। এনরিকে মোরা আপনাদের প্রশ্নোত্তর দিয়েছেন, ব্রিফ করেছেন। তখন আপনারা আশঙ্কা করেছিলেন, বৈঠকে ইইউ নেতিবাচক কিছু বলেছে।

টানা গত কয়েক বছর ধরেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এনরিকে মোরার সঙ্গে সেই সংলাপ হওয়ার পর গত মার্চে আমরা ইউরোপীয় ইউনিয়নে গিয়েছি। তাদের পাঁচটি বিভাগের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে। ফিরতি সফরে, আমরা দুয়েকজনের সঙ্গে আলাপ করেছিলাম, কয়েকজন এসে ঘুরে গেছেন।

ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব চ্যালেঞ্জ আছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। জাতীয়তাবাদী দলের সঙ্গে আলাপ করেছেন। তাদের জোটের অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছেন। তারা নির্বাচনে আসবেন কি, আসবেন না, এটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি পাঠানোর একটি বড় ক্রাইটেরিয়া বলে আমরা আগে থেকে জানি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন- সার্বিক অর্থে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। এর সঙ্গে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোকে অতি সরলীকরণ করে কোনো সিদ্ধান্তে আসার সুযোগ নেই। তাই আমি অনুরোধ করবো, সবাই বিষয়টি সতর্কভাবে প্রচার করবেন।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সাংবাদিকদের তিনি বলেন, আপাতত পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করেছে ইইউর ছয় সদস্যের প্রতিনিধি দল (স্বাধীন বিশেষজ্ঞ দল)। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি প্রতিবেদনের ওপর নির্ভর করে নির্বাচন পর্যবেক্ষণ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানানোর কথা ছিল ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট