1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক লিটন, ফিরলেন সৌম্য-মাহমুদউল্লাহ

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠের এই সিরিজে বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা।

একাধিক নিয়মিত সদস্য বিশ্রামে থাকায় দলে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই ফেরার তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট