1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

কৃষি মার্কেটে আগুন : পুড়েছে ১৮ স্বর্ণের দোকান

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারে লাগা আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

এদিকে আগুনে মার্কেটের অন্তত ১৮টি স্বর্ণের দোকান পুড়ে গেছে। এর মধ্যে মার্কেটের সামনের অংশে থাকা ৯টি ও ভেতরে ৯টি  দোকান রয়েছে।

dhakapost

দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন জানান, আমার দুটি জুয়েলার্সের দোকান ছিলো। ভোর চারটায় খবর পেয়ে মার্কেটে আসি। তখনও আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় সামান্য কিছু মালামাল সরাতে পারলেও সব সরাতে পারিনি।

সিঙ্গাপুর জুয়েলার্সের মালিক আবু কাওসার বলেন, তার দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেছে, তবে বেশিরভাগই দোকানে ছিল। আগুনে দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

স্বর্ণের দোকান ছাড়াও মার্কেটটিতে কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল। আগুনে এসব দোকানও পুড়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট