1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

টাইফুন হাইকুইয়ের তাণ্ডব
তাইওয়ানে ৩০ হাজার পরিবার বিদ্যুৎহীন, বাতিল আরও ২০০ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইকুই। রোববার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এই টাইফুন ভূখণ্ডটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে। টাইফুনের জেরে ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে। সোমবারও (৪ সেপ্টেম্বর) প্রায় ২০০ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, রোববার বিকেলে তাইওয়ানের সুদূর দক্ষিণ-পূর্বে পাহাড়ি এবং অল্প জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে টাইফুন হাইকুই। গত চার বছরের মধ্যে তাইওয়ানে সরাসরি আঘাত হানা প্রথম টাইফুন এটি। পরে টাইফুনটি দ্বীপের দক্ষিণ অংশে চলে যায়।

তাইওয়ানের রাষ্ট্র-চালিত ইউটিলিটি তাইপাওয়ার জানিয়েছে, হাইকুই আছড়ে পড়ার পর ২ লাখ ৪০ হাজারেরও বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর মধ্যে বেশিরভাগেরই সংযোগ পুনরায় চালু করা সম্ভব হলেও এখনও ৩৪ হাজারের কম পরিবার বিদ্যুৎহীন রয়েছে। সোমবার পর্যন্ত বিদ্যুৎহীন থাকা পরিবারগুলোর প্রায় অর্ধেকই তাইতুংয়ের পূর্বাঞ্চলীয় কাউন্টির।

বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং বলেছে, তাইওয়ানে তাদের প্ল্যান্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে এবং টাইফুনের আঘাতে সেগুলো কোনও ক্ষতির মুখে পড়েনি। তাইওয়ানের ফায়ার ডিপার্টমেন্ট টাইফুনের জেরে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

তাইওয়ানের সরকার বলছে, হাইকুই আছড়ে পড়ার আগে দক্ষিণ ও পূর্বাঞ্চলসহ কিছু এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এছাড়া টাইফুন হাইকুইয়ের আঘাতের শঙ্কায় রোববার তাইওয়ানে অভ্যন্তরীণ সকল ফ্লাইট বাতিল করা হয়।

এই দ্বীপ ভূখণ্ডের সিভিল অ্যারোনটিক্স অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, তাইওয়ানের আন্তর্জাতিক ফ্লাইটে তেমন ব্যাঘাত ঘটেনি। শক্তিশালী এই টাইফুনের কারণে তাইওয়ানের কেবল ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানিয়েছে, সোমবার সকাল থেকে হাইকুই তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে চীনের দিকে যেতে শুরু করেছে। তবে এই টাইফুনের প্রভাবে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত তাইওয়ানজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে টাইফুন হাইকুইয়ের জেরে সোমবার ভোরে চীনের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির উপকূলীয় প্রদেশ ফুজিয়ান ও গুয়াংডংয়ের আশপাশে প্রবল বাতাস ও বিশাল ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে চলাচলরত জাহাজগুলোকেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট