1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

দণ্ড স্থগিত, ইমরান খান কি নির্বাচনে অংশ নিতে পারবেন?

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া ৩ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। এর মাধ্যমে ইমরানের ওপর আরোপিত দণ্ড স্থগিত হয়ে গেছে। গত ৫ আগস্ট ৩ বছরের কারাদণ্ড দেওয়ার পরপরই ইমরানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি অ্যাটোক কারাগারে আটক আছেন।

ইসলামাবাদ হাইকোর্ট মঙ্গলবার (২৯ আগস্ট) দণ্ড স্থগিতের পর ইমরানকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন। তবে সরকারি গোপন তারবার্তা ফাঁসের মামলায় গ্রেপ্তার থাকায় এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

ইমরান খানকে যেদিন কারাদণ্ড দেওয়া হয়— সেদিন ইসলামাবাদের সেই জেলা ও দায়রা আদালত তাকে নির্বাচন থেকে ‘অযোগ্য’ ও পাঁচ বছরের জন্য রাজনীতি থেকেও নিষিদ্ধ করেন। সেই দণ্ড স্থগিত হওয়ার পর অনেকে মনে করছেন— ইমরান নির্বাচন করার ক্ষেত্রে— যে অযোগ্য ঘোষিত হয়েছেন সেটিও বাতিল হয়ে গেছে।

তবে পাকিস্তানি আইন বিশেষজ্ঞ ও আইনজীবী মির্জা মইজ বেইগ জানিয়েছেন, দণ্ড স্থগিত হলেও ইমরান এখনো নির্বাচন করা থেকে অযোগ্যই রয়ে গেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরকে এ আইনজীবী বলেছেন, ‘এটি মনে রাখা গুরুত্বপূর্ণ শুধুমাত্র দণ্ড স্থগিত হয়েছে, তিনি তোশাখানা দুর্নীতির যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন সেটি রয়ে গেছে।’

তিনি আরও বলেছেন, ‘পাকিস্তানের সংবিধান অভিযুক্তদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখে। সে হিসেবে ইমরান খান এখনো নির্বাচন করার ক্ষেত্রে অযোগ্য রয়ে গেছেন। এছাড়া তিনি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতৃত্বও দিতে পারবেন না।’

মিয়া দাউদ নামে অপর এক আইনজীবী জানিয়েছেন, ইমরানের রাজনৈতিক ভবিষ্যত, সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ঝুলে রয়েছে।

তিনি বলেছেন, ‘তার তিন বছরের কারাদণ্ড বাতিলের বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। যদি তিনি এই অভিযোগ থেকে বেকসুর খালাস পান, শুধুমাত্র দণ্ড স্থগিত নয়, শুধুমাত্র তখন তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’

সূত্র: আল জাজিরা

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট