1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ব্রিকসের নতুন সদস্য হচ্ছে যে ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিকাশমান পাঁচ অর্থনীতির জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য সৌদি আরবসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর সিএনএন।

বাকি দেশগুলো হলো ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার এ কথা জানান।

আমন্ত্রিতরা ইতোমধ্যে ব্রিকসে যোগদানের আগ্রহ দেখিয়েছে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

রামাফোসা বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে এসব দেশের সদস্যপদ কার্যকর হবে।

ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিন এই খবর এলো। এই জোটে বর্তমানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

এক ভিডিওবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকসের নতুন সদস্যদের অভিনন্দন জানান।

জোটের সম্প্রসারণে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট