1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:

সৈয়দপুর-কক্সবাজার ফ্লাইট ফের চালু

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৬৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর থেকে কক্সবাজার সরাসরি ফ্লাইট আবার চালু হয়েছে। অনেকটা বিরতির পর বাংলাদেশ বিমানের এই ফ্লাইট ফের চালু হলো।

শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, সৈয়দপুর বিমানবন্দর থেকে সপ্তাহের শুক্রবার ও সোমবার ১২টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং অপরদিকে কক্সবাজার থেকে বুধবার ও শনিবার ১২টা ৪০ মিনিট ফিরবে। করোনাকালে এই বিমান চলাচল বন্ধ থাকলেও এটি চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

এছাড়া সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রার ১৮টি ফ্লাইট প্রতিদিন নিয়মিতভাবে চলাচল করছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট