1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

রাজশাহীতে তালাকের পর স্ত্রীর নগ্ন ছবি প্রকাশ করায় যুবকের কারাদণ্ড

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

তালাকের পর সাবেক স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় রাজশাহীতে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

সোমবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এতথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত যুবকের নাম তানজিমুল। তিনি দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা।

আইনজীবী ইসমত আরা জানান, আসামির সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল ২০২১ সালের ২৫ জুন। পরের বছরের ১৫ জুন তাদের খোলা তালাক সম্পন্ন হয়। তালাকের আগে ওই যুবক তার স্ত্রীর কিছু নগ্ন ছবি তুলে রেখেছিলেন। তালাকের পর ১৯ জুন স্ত্রীর ফেসবুক আইডি হ্যাক করে সেসব ছবি পোস্ট করেন যুবক।

২১ জুন সাবেক স্ত্রীকে ফোন করে তিনি ক্রেডিট কার্ডের পিন নম্বর জানতে চান। পিন নম্বর না দিলে আরেকটি নতুন ফেসবুক আইডি খুলে সেখানেও ছবিগুলো পোস্ট করেন আসামি। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে এসে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলার বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত যুবককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের আদেশ দেন।

তিনি আরও জানান, আসামির অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন। আসামিকে গ্রেফতারে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। ঘটনার ভুক্তভোগী হিসেবে আসামির জরিমানার অর্থ মামলার বাদী পাবেন বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট