1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

ফেসবুক ভিডিওতে আসছে নতুন সুবিধা

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনেক দিন পর আবারো নতুন ফিচার নিয়ে আসছে ভিডিও সেকশনে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে এইচডিআর ভিডিও সহজেই আপলোড করতে পারবেন।

এই ফিচার চালু হলে ওয়েচ ট্যাবের পরিবর্তে ভিডিও ট্যাব দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা ভিডিও সরাসরি সম্পাদনা করার নতুন নতুন ফিচার পাবেন।

ফেসবুকের নতুন সম্পাদনা টুলের সাহায্যে ব্যবহারকারীরা ভিডিওতে মিউজিক, ফিল্টার এবং অন্যান্য এফেক্ট যোগ করতে পারবেন। এছাড়াও ফেসবুকের এখন ভিডিও কাট করা, ট্রিম করার পাশাপাশি হেডলাইন ও ক্যাপশন যোগ করার সুবিধা আগের মতই পাওয়া যাবে।

ফেসবুকের নতুন ভিডিও ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ফেসবুকে ভিডিও সার্চ করতে পারবেন। এই নতুন অপশন শর্টকাট বারেও দেখা যাবে।

মেটা জানিয়েছে, এটি ভিডিওর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে রিলস, দীর্ঘ ভিডিও এবং লাইভ সবকিছু দেখা যাবে। এই ভিডিও অপশনটি অ্যান্ড্রয়েড অ্যাপে উপরের দিকে এবং আইওএস-এ নিচে প্রদর্শিত হবে।

মেটা আরও জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুক ফিডে রিল এডিটিং টুলও পাবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় সরাসরি ভিডিওতে অডিও, টেক্সট এবং মিউজিক যোগ করতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে ভিডিওর গতি বাড়াতে পারবেন। ভিডিও রিভার্স বা রিপ্লেস করতে পারবেন। অডিও কাস্টমাইজ করার সুবিধাও পাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট