1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

নিজের মতো সন্তান চান না কাজল কন্যা

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বলিউড তারকা জুটি অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা দেবগন। শোবিজে পা না রাখলেও তার বিভিন্ন কর্মকাণ্ডে প্রায়ই সংবাদের শিরোনামে ওঠে আসেন এই তারকা কন্যা। বাবা অজয় এবং মা কাজল মেয়ের অবাধ স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেন না। বরং মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন সব সময়।

সম্প্রতি মেয়ে নাইসাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য ফাঁস করলেন কাজল। জানালেন, নিজের ওপর নিজেই বিরক্ত নাইসা। নিজের সিরিজের প্রমোশনে এসে কথা প্রসঙ্গে জানালেন এমন কথা।

কাজল বলেন, ‘আমার মেয়ে তো সাফ জানিয়ে দিয়েছে যে ওর মতো মেয়ে সন্তান হিসেবে ও চায় না।’ কিন্তু কেন? নিজের কাণ্ডে নিজেই লজ্জিত নাইসা। এমন মেয়ে সামলাতে পারবেন না তিনি? অভিনেত্রী বলেন, ‘আমি আমার মেয়েকে বললাম, আমি চাই তোমার সন্তান তোমার মতোই হোক সেদিন বুঝবে। ও সোজা না বলে দিল। বলল, না না! আমার তো ছেলে চাই। আমি আমার মতো একজনকে সহ্য করতে পারব না, সামলানো তো অনেক দূর।’

সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া শেষ করে বর্তমানে সুইজারল্যান্ডে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন নাইসা। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বেদান্ত মহাজন নামক এক যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন নাইসা। তার সঙ্গে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে এই তারকা কন্যাকে। নিজেদের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করতে দেখা গেছে নাইসাকে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

জানা গেছে, বেদান্ত মহাজন একটি ইভেন্ট কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। ২৫ বছর বয়সী বেদান্ত ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স করছেন। বাবা-মায়ের মতো চলচ্চিত্রে নাম লেখাতে পারেন নাইসা দেবগনও।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট