1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

আগামীকাল মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৪৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে শুরু হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩। বিশ্বকাপ শুরুর তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মাঠে নামেনি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (২৪ জুলাই) ভিন্ন ম্যাচে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।

নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতালি ও ব্রাজিলের প্রতিপক্ষ পানামা। আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ইডেন পার্কে। অন্যদিকে, ব্রাজিল ও পানামার মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার কুপারস স্টেডিয়ামে (হিন্দমার্শ স্টেডিয়াম)।

ম্যাচ দুইটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

আর্জেন্টিনা ‘জি’ গ্রুপ থেকে এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে। যেখানে বাকি প্রতিপক্ষরা হলো ইতালি, দক্ষিণ আফ্রিকা ও সুইডেন। অন্যদিকে ব্রাজিল অংশ নিচ্ছে ‘এফ’ গ্রুপ থেকে। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ হলো পানামা, জ্যামাইকা ও ফ্রান্স।

এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর পর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট