1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

হাতিরঝিলে যুবকের মরদেহ উদ্ধার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৬৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিলে এক অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, আজ সকাল সাড়ে দশটার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে।

তিনি আরও বলেন, মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মরদেহের কোনো দাবিদার পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমরা তদন্ত করছি।

মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আঘাতের চিহ্ন দেখতে হলে শার্ট প্যান্ট খুলতে হবে। তাই মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল কালো একটি ফুল হাতা শার্ট ও একটি জিন্স প্যান্ট।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট