1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার প্রায় ৭ মাস পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৭১ জনকে। এর আগে ৬১ জন থাকলেও এবার কমিটির আকার অপরিবর্তিত রেখে ১০ জন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং  সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন।

কমিটিতে ১নং সহ-সভাপতি মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাকিব, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী এবং ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন।

এছাড়াও পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে আটটি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে।

নতুন পদগুলোতে দায়িত্ব পেয়েছেন যারা

অটিজম বিষয়ক সম্পাদক সৌরভ ঘোষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিভ সিরাজী, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক নোশিন শার্মিলী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক রাইসা নাসের, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক শাহ আদন উজ্জামান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাগর।

>> পূর্ণাঙ্গ কমিটি দেখতে ক্লিক করুন এখানে

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট