1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

আজ সোমবার শপথ নিবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দ শপথ নিবেন আজ সোমবার (৩ জুলাই)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করাবেন। আর রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত ওয়ার্ড এর নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
এদিকে শপথ গ্রহণের জন্য ইতোমধ্যে ঢাকায় পৌছেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দ। সোমবার (৩ জুলাই) শপথ গ্রহণের পর দুপুর দেড়টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন রাসিক মেয়র ও কাউন্সিলরবৃন্দ। এরপর তাঁরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে সেখানে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করবেন।
উল্লেখ্য, গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট