1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

এসএসসির ফল প্রকাশ ২৫ বা ২৭ জুলাই

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৪৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

এই কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার রোববার এই তথ্য জানান। তিনি বলেন, সরকার যেদিন ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করবে, সেদিন ফল প্রকাশ করা হবে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে এসএসসি এবং এইচএসসির ফল প্রকাশ করা হয়।

গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ২৫ মে এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে তা কয়েকটি বিভাগে কয়েক দিন পিছিয়ে যায়। এবারের পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, শিক্ষা বোর্ডের প্রস্তাব অনুযায়ী এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট