1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ঈদের দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৫৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আজ পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিন কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (২৮ জুন) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

গত মঙ্গলবার জানানো হয়েছিল, আগামী তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বুধবার ভোররাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরছে। এতে ঈদযাত্রা এবং কোবরানির হাটে নেমে এসেছে দুর্ভোগ। ঈদের দিনের বৃষ্টিপাত দুর্ভোগ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আবহায়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, ভারতের ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় মাইজদীকোর্টে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট