1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

বিসিবি ছাড়ার সময় হয়েছে : পাপন

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৫৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে অনেক কিছুই পরিবর্তন করেছেন নাজমুল হাসান পাপন। ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডের অধীনে সবকিছুর তদারকি তিনি খুব ভালোভাবেই করে আসছেন। ক্রিকেটাকে মন থেকেই ভালোবেসেছেন এই বিসিবি প্রধান। বিসিবির দায়িত্ব ছাড়াও পাপন দেশের একজন সংসদ সদস্য, এটাও সবার জানা। ক্রিকেটের সঙ্গে এবার দীর্ঘ এই জুটি ভাঙার ইঙ্গিত দিয়েছেন পাপন।

বিসিবি প্রধান এছাড়া আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় তার সব সময়ই চলে যাচ্ছে। ফলে পরিবারকেও যথেষ্ট সময় দিতে পারছেন না তিনি। আজ (১৭ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেছেন, ‘আমি ফার্মাসিউটিকালের সঙ্গে জড়িত। এর বাইরে রাজনীতি আছে, যেটা আমার পারিবারিক ঐতিহ্য। আমার বাবা করতেন, আপনারা সবাই জানেন। আমিও করছি এবং করবো। এর বাইরেও আরও অন্তত ২০টা জায়গা আছে যেখানে আমাকে সময় দিতে হয়।’

আবারও আগের কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘ক্রিকেট আমার সবটুকু সময় নিয়ে নিচ্ছে। আজকেও আমার খুব জরুরি একটা মিটিং ছিল। কত জরুরি, সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু আমি জানিয়েছি খেলার মধ্যে আমি কোনোভাবেই মিটিংয়ে থাকতে পারব না। খেলা বাদ দিয়ে আমার পক্ষে মিটিংয়ে থাকা সম্ভব না।’

এ সময় বিসিবির দায়িত্ব ছাড়ার আভাসও রাখলেন পাপন, ‘ক্রিকেট আমার সবসময় নিয়ে নিচ্ছে। আমি মনে করি এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার যাওয়া দরকার। অন্য যেসব জায়গায় সময় দিতে পারছি না, সেটাও আমার দায়িত্ব। ক্রিকেটকে তো সময় দিলামই।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট