1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে বিভ্রাট

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৭১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রযুক্তিগত সমস্যায় ‘মেটা’র তিনটি অ্যাপ— ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। শুক্রবার (১৬ জুন) মধ্যরাত থেকে এ সমস্যার মুখে পড়তে হয় বহু ব্যবহারকারীকে। বার্তা থেকে ছবি বা ভিডিও কোনো কিছুই পাঠানো যাচ্ছিল না। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের একটা বড় অংশই এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

এ বিষয়ে মেটার কাছে অভিযোগ জমা পড়লেও কী কারণে ওই সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে কিছু জানায়নি সংস্থাটি।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম— মেটার এই তিনটি অ্যাপই বিশ্বে বহুল ব্যবহৃত। আচমকা পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন কোটি কোটি গ্রাহক। তাঁরা অভিযোগ জানাতে শুরু করেন। বিভিন্ন ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী একটি অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টর। মেটার অ্যাপগুলোতে সমস্যা শুরু হতেই তারা সেখানে অভিযোগ জানাতে শুরু করেন।

কেউ লেখেন, ‘হোয়াটস্যাপ থেকে বার্তা পাঠানো যাচ্ছে না।’ কেউ লেখেন, ‘বন্ধুদের ছবি পাঠাতে পারছি না।’ কেউ ফেসবুকে কোনও লিঙ্ক খুলতে পারছেন না। কেউ বা ইনস্টাগ্রামে ছবি দেখতে পারছেন না। এ রকম কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে ডাউন ডিটেক্টরে।

কী কারণে এই সমস্যা, সেই সম্পর্কে এখন পর্যন্ত মেটা কোনও বিবৃতি না দিলেও, মেটার মুখপাত্র সংবাদপত্র দ্য সানকে বলেছেন, কিছু ব্যবহারকারীর পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে। সেই সম্পর্কে আমরা অবহিত। আমরা যত দ্রুত সম্ভব আমাদের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট