1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

বরিশাল-খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রেজাউল করিম বলেন, প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। পাশাপাশি প্রশাসনে যারা দায়িত্ব পালন করেন তারা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য যারা নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকেও একই আশ্বাস দিয়েছিল।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সরকার নিবন্ধিত একটি সুশৃঙ্খল, আদর্শবাহী রাজনৈতিক দল। আমরা নিয়মতান্ত্রিকভাবে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচনে অংশ নিয়ে আসছিলাম। নির্বাচন নিয়ে সরকারকে বারবার সতর্ক করার পরও তারা তাদের চরিত্র থেকে ফিরে আসেনি। যার প্রমাণ আমার ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর দুই দফায় নির্বাচনচলাকালে হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার ধিক্কার ও নিন্দা জানাই। এই ঘটনার প্রতিবাদে আমরা কর্মসূচি ঘোষণা করেছি।

মুফতি রেজাউল করিম বলেন, আমরা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নিব না।

সংবাদ সম্মেলনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট