1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

তীব্র তাপদাহে কাহিল ঢাকাবাসী বৃষ্টির অপেক্ষাতে ছিলেন গত কয়েকদিন ধরেই। এর মধ্যে গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও তাতে প্রত্যাশা পূরণ হয়নি ঢাকাবাসীর। আজ সকাল ১০টার পর ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে দেখা গেছে। বহু আকাঙ্ক্ষিত এ বৃষ্টিতে অনেকেই স্বস্তির কথা লিখেছেন ফেসবুকে।

দুপুর ১২টায় এ রিপোর্ট লেখার সময়ও ঢাকার আকাশে মেঘ ছিল। ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়ে রেখেছিল আবহাওয়া অফিস।

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কারওয়ান বাজার, পল্টন, গুলশান, মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, রামপুরা, বারিধারা, গুলশান, মগবাজার, হাতিরঝিল, মুগদা, খিলগাঁও, বাসাবো, যাত্রাবাড়ী এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তরপশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট