1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

সৌদিতে তুমুল বর্ষণে ডুবেছে রাস্তাঘাট, ভেসে গেল গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইত এলাকায় তুমুল শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবারের ভারী বর্ষণের কারণে ওই অঞ্চলের অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে, ভেসে গেছে অনেক গাড়ি। আকস্মিক এই বর্ষণের কারণে দেশটির নাগরিকরা ব্যাপক ভোগান্তির মুখোমুখি হয়েছেন।

দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির কারণে আসির অঞ্চলে অনেক যানবাহন ভেসে গেছে এবং শিলাবৃষ্টিতে রাস্তায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

অস্বাভাবিক এই বর্ষণ ও শিলাবৃষ্টির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভিডিও শেয়ার করেছেন। আসির অঞ্চল ছাড়াও দেশটির রাজধানী রিয়াদ ও দক্ষিণের কিছু এলাকায়ও ভারী বর্ষণ হয়েছে। বজ্রপাত আর তুমুল বর্ষণের কারণে দেশটির বিভিন্ন উপত্যকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

দেশটির রাজধানী রিয়াদের পশ্চিম, উত্তর এবং পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। এসব এলাকায় অনেক রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।

চরম বৈরী এই আবহাওয়ার কারণে বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা মহাপরিদপ্তর। উপত্যকা এবং বাঁধ রয়েছে এমন এলাকায় আকস্মিক বন্যার ব্যাপারেও লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট