1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

এফডিসির সেই মোল্লা আর নেই

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঝালমুড়ি বিক্রি করতেন আবদুল মান্নান মোল্লা। ৮ মে (সোমবার) রাত সাড়ে ১০টায় কুমিল্লার মনোহরগঞ্জ থানার মির্জাপুর গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন তারকাদের প্রিয় এই মানুষটি। তথ্যটি নিশ্চিত করেছেন সাংবাদিক মাজহার বাবু।

মো. আব্দুল মান্নান তিন ছেলে ও তিন মেয়ের জনক। ছেলে-মেয়েরা নিজেদের সংসার নিয়ে আলাদা। ছোট ছেলে এখনো পড়াশুনা করছে। মোল্লার হাতের ঝালমুড়ি খেয়েছেন নায়করাজ রাজ্জাক, শাবানা, আলমগীর, সালমান শাহ, মান্না, শাবনূর, মৌসুমী থেকে শুরু করে বর্তমান সময়ের প্রায় সকল চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী।

১৯৭২ সাল থেকে টানা ৪৮ বছর এফডিসিতে মুড়ি বিক্রি করেছেন তিনি। এরপর ২০২১ সালের ৭ জানুয়ারি নিজ বাড়ি কুমিল্লায় ফিরে যান তিনি। দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন আব্দুল মান্নান। তার এক হাত অবশ হয়ে গেলে কাজহীন হয়ে পড়েন।

এমন অবস্থায় তার চিকিৎসা খরচ এবং এফডিসি থেকে বাড়ি ফিরতে উদ্যোগ নেয় কজন বিনোদন সাংবাদিক। মোল্লার বিদায়কে ঘিরে তরুণ সাংবাদিকরা আয়োজন করেছিল ‘মোল্লা যাবে বাড়ি’ স্লোগান নিয়ে ৩ দিনব্যাপী মুড়ি উৎসবের। তিনি বাড়িতে ঠিকই গিয়েছেন, কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না তার চিরচেনা এফডিসিতে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট