1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

উত্তেজনায় ঠাসা রিয়াল-ম্যানসিটি ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে ম্যানচেষ্টার সিটি। ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনে।

মঙ্গলবার (৯ মে) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবূতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের তৃতীয় মিনিটে বেনজেমার দারুণ ব্যাকহিল পাস থেকে সাইডলাইন ধরে আক্রমণে যান ভিনিসিয়াস। তবে প্রতিপক্ষের বক্সের বাইরে গিয়ে সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি।

অষ্টম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় সিটি। ডি-বক্সের বাইরে থেকে ডে ব্রুইনের জোরাল শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। ছয় মিনিট পর বক্সের বাইরে থেকে রদ্রির নিচু শটও ঝাঁপিয়ে ফেরান তিনি।

প্রথম ২০ মিনিটে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ছয়টি শট নেয় সিটি, যার চারটি ছিল লক্ষ্যে। অবশ্য প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো শটই নিতে পারেনি তারা।

৩৬তম মিনিটে অসাধারণ এক গোলে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস। বাঁ থেকে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে ২২ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে জোরাল শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ান মিডফিল্ডার ডে ব্রুইনে। এরপর পাল্টাপাল্টি আক্রমণ চালিয়েও গোল করতে পারেনি তারা।

ফিরতি লেগের লড়াইয়ে আগামী বুধবার ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মাঠে নামবে দল দুটি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট