1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

আজ রাতে এড়িয়ে চলুন বিমানবন্দর সড়ক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলছে নির্মাণকাজ, আজ শুক্রবার (০৫ মে) রাতে এড়িয়ে চলুন বিমানবন্দর সড়ক। ঢাকা খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেবিচক এই অনুরোধ জানিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৫ মে) রাত ১১টা থেকে ৭ ঘণ্টা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাস্তায় যেহেতু কাজ চলবে তাই রাস্তা কিছুটা সংকীর্ণ হয়ে যাবে। তাই উড়াল সড়কের নির্মাণকাজ নির্বিঘ্ন করতে শুক্রবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। তবে বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইটের সময় অনুযায়ী চলাচল করতে পারবেন।

সাধারণ যাত্রীদের বিনা প্রয়োজনে এ সড়ক পরিহার করার জন্য অনুরোধ জানান তিনি।
গত ২৮ এপ্রিলও রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট