1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (২৫ এপ্রিল) মাঝরাতে দেশটির ভূমিকম্পপ্রবণ সুমাত্রা দ্বীপ শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে।

ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয় এবং উপকূলের আশপাশ থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে কম্পনের প্রায় দুই ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেওয়া হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা এজেন্সি (বিএমকেজি)।

ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত ৩টায় মাটির ৮৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এরপর আরও কয়েকবার আফটারশক অনুভূত হয়। যার মধ্যে একটি ছিল ৪ মাত্রার কম্পন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূল। এখন সেখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।

সুমাত্রার রাজধানী পাদাংয়ের মানুষ ভূমিকম্পের সময় প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন। সুনামির ভয়ে তখন অনেকেই উপকূল থেকে সরে যান।

দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি আরও জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে বের হয়ে গেলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে আতঙ্কিত সাধারণ মানুষকে সমুদ্র থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল এবং পায়ে হেঁটে উঁচু স্থানের দিকে চলে যাচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে ইন্দোনেশিয়া কথিত রিং অব ফায়ারের কাছে অবস্থিত। আর এ কারণে দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট