1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে পড়ল বস্তির ওপর

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে বস্তির ওপর পড়েছে। এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকার পর বিকল্প উপায়ে চালু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজ করছিল বিআরটি প্রকল্পের একটি ক্রেন। ক্রেনটি দিয়ে সেতুতে গার্ডার উঠানো, বড় বড় লোহার বস্তু উচুতে উঠানোসহ ভারী কাজে ব্যবহার করা হয়। হঠাৎ ক্রেনটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের দোকানপাট ও বস্তির ওপর গিয়ে পড়লে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম জানান, আমি দূরে আছি। তবে পুলিশের কাছ থেকে যতটুকু শুনেছি ক্রেনটি আড়াআড়িভাবে উল্টে গিয়েছে এবং দুই-তিনজন আহত হয়েছেন। আজ ক্রেনটির ওখানে কোনো কাজ ছিল না। তবে কেন ক্রেনটি উল্টে গেল তা পরে বলতে পারব। আমরা আপাতত আহতদের চিকিৎসার ব্যবস্থা করাচ্ছি এছাড়াও মহাসড়ক থেকে উল্টে যাওয়া ক্রেনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট