1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

‘বাবা-ছেলে দুজনেরই শয্যাসঙ্গী’, জবাব দিলেন নায়িকা

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৬৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী সেলিনা জেটলি। আবেদনময়ী অভিনেত্রী হিসেবে বলিউডে যার উত্থান। একের পর এক হিট সিনেমা দিয়ে বলিউডে জায়গা বেশ পাকাপোক্ত করে নিয়েছিলেন সেলিনা। কিন্তু হঠাৎ করেই হারিয়ে গেলেন গ্ল্যামার জগত থেকে। দীর্ঘদিন বলিউডের বাইরে অভিনেত্রী।

২০০১ সালে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন এই সুন্দরী। তার ফিগার আর সুন্দর মুখে নজর আটকে ছিল অভিনেতা-পরিচালক ফিরোজ খানের। ছেলের অভিষেক সিনেমা ‘জানশিন’-এ সেলিনাকেই নায়িকা নির্বাচন করেন ফিরোজ। সেই সময় বলিউডের অন্যতম সেক্সি নায়িকা হিসেবে নজর কেড়েছিলেন এই সুন্দরী। তার বিকিনি লুক থেকে নজর ফেরেনি কারো। যদিও সেলিনার বলিউড ক্যারিয়ার সেভাবে কোনোদিনই রঙ পায়নি। বিয়ে করে আপতত সংসারি অভিনেত্রী।

মঙ্গলবার আচমকাই আলোচনায় সেলিনার পুরোনো সম্পর্ক। সেলিনাকে ঘিরে ভাইরাল হওয়া এক টুইটের কারণে ফের আলোচনায় অভিনেত্রী। ওই টুইটে উমের সান্ধু নামের এক স্বঘোষিত ফিল্ম সমালোচক দাবি করেছেন, ‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী যে বাবা (ফিরোজ খান) ও ছেলে (ফারদিন খান) দুজনের সঙ্গে বহুবার রাত কাটিয়েছেন।’ এই টুইট নজর এড়ায়নি সেলিনার। এমন কুরুচিপূর্ণ ও আশালীন টুইটের বিরুদ্ধে ফুঁসে ওঠেন নায়িকা।

প্রতিবাদ জানিয়ে সেলিনা লেখেন, ‘মিস্টার সান্ধু, হয়ত এই টুইটটি পোস্ট করায় হয়ত আপনি পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্যে ও পরিধিতে বেড়েছেন, হয়ত একটু আশাও বেড়েছে আপনার যৌন অক্ষমতা (নপুংসতা) সেরে উঠবে। বিশ্বাস করুন নপুংসতা সারানোর জন্য চাইলে আপনি চিকিৎসের পরামর্শ নিতে পারেন, আপনার চেষ্টা করা উচিত নিজের সমস্যাটা শুধরে নেওয়ার!’ এরপর টুইটার সেফটিকে ট্যাগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অভিনেত্রী।

এদিকে সেলিনার এমন স্পষ্ট জবাবের প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘খুব ভালো করেছো। অনেকে সাহস লাগে এটা লিখতে’। অপর একজন লিখেছেন, ‘সেলিনা দারুণ করেছো। গর্বিত তোমাকে নিয়ে।’ এই ধরণের ইউজারদের টুইটারে কোনো জায়গা নেই, এই দাবি তুলে কর্তৃপক্ষকে বিদ্রুপকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সেলিনা ভক্তরা। সঙ্গে নায়িকার উদ্দেশে তাদের বার্তা, চাইলেও কেউ কারোর চরিত্রে দাগ লাগাতে পারে না।

আপাতত স্বামী ও তিন সন্তানকে নিয়ে অস্ট্রিয়াতে থাকেন সেলিনা। ২০২০ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলিনা জানিয়েছিলেন, বিয়ের পর বলিউড ছাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত। বহিরাগত হয়ে ভালো চরিত্র খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছিলেন সেলিনা, সেইজন্যই সিনেমা থেকে বিরতি নেন তিনি। সূত্র: কালের কণ্ঠ

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট