1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

মৌসুমীর শেষ ইচ্ছা নিয়ে হইচই, এবার মুখ খুললেন ওমর সানী

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৬৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। সম্প্রতি তার জীবনের কিছু ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেটা নিয়ে চলচ্চিত্র পরিচালক, ইসলামি বক্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ কথা বলেছেন। মৌসুমীর কথাগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকে তার ইচ্ছার প্রতি সম্মানও জানিয়েছেন।

এবার এই ইস্যুতে কথা বলেছেন মৌসুমীর জীবনসঙ্গী ওমর সানী। তিনি গণমাধ্যমকে বলেছেন, মৌসুমী জীবনের শেষ কিছু ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এটিকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিচ্ছেন। অনেকেই বলছেন, এখনই মৌসুমী সব কিছু বন্ধ করেন না কেন? সব কিছু ডিলিট করেন না কেন? আমার প্রশ্ন— এখন কেন করবেন? তিনি তো বলেছেন মৃত্যুর পর। তবে মৌসুমী যা বলেছেন চমৎকার বলেছেন।

ওমর সানীর ভাষ্য, মৌসুমী বলেছেন, ‘আমার যখন মৃত্যু হবে, তখন যেন আমার লাশটা কেউ না দেখে। ক্ষমা চেয়েছেন। হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এটাকে আমি স্বাগত জানাই। ’

তিনি আরও বলেন, আমিও ক্ষমা চাইতে পারি। কারণ আমি তো পৃথিবীতে সারাজীবন থাকব না। আমিও চাই, পৃথিবীতে থেকে সুন্দরভাবে বিদায় নিতে হবে। যেখানে রাসুল (স) বিদায় নিয়েছেন, সেখানে আমাদেরও বিদায় নিতে হবে। তবে মৌসুমী হৃদয়ে যে ধর্মীয় অনুভূতি তৈরি হয়েছে, এতে আমি সাকসেস বলে মনে করি।

মৌসুমীর হজে যাওয়ার প্রসঙ্গ টেনে ওমর সানী বলেন, ওমরাহ করেছি। আগামীতে পুরো পরিবার নিয়ে হজে যাওয়ার ইচ্ছা আছে।

এর আগে মৌসুমীর লাশ না দেখার আকুতি নিয়ে কথা বলেছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া মৌসুমীর হজ এবং শেষ ইচ্ছা নিয়ে কথা বলেছেন পরিচালক মালেক আফসারী। পরে ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীও কথা বলেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট