1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রাজশাহীতে আড়াই লাখ টাকা ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে দৌড়

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৭৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী নগরীর সাহেব বাজারে বাহাদুর রহমান (৩৬) নামের এক ব্যক্তির ২ লাখ ৫০ হাজার টাকা কৌশলে ছিনতাই করে নিয়ে পালিয়েছে দুই ছিনতাইকারি। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাহাদুর রহমান চারঘাট থানার নন্দগাছী ধর্মহাটা গ্রামের শুকলা আলীর ছেলে। সে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে চাকরি করেন। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় বাহাদুর বাদি হয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন।

জানা গেছে, বাহাদুর রহমান সাহেব বাজার আইএফসি ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তলন করে ব্যাংক থেকে বের হয়ে মোটর সাইকেলের হুকের সাথে ব্যাগের ভেতর টাকা রেখে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। এসময় বাজারে যানজট সৃষ্টি হয়। এ সময় এক জন ছিনতাইকারি মোটর সাইকেলের সামনে দাঁড়ায়। এর পর অপরজন মোটরসাইকেলের হুক থেকে কৌশলে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আরেফিন জুয়েল। তিনি জানান, ছিনতাকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। দ্রুত চক্রটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট