1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

পুত্র সন্তানের মা হলেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৫৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হলেন। তিনি পুত্র সন্তানের মা হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেগুলার চেকআপের জন্য মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আনা হয় মাহিয়া মাহিকে। চিকিৎসক চেকআপের পর তাকে দ্রুত ভর্তি করানোর পরামর্শ দেন। পরে মাহিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। রাত সাড়ে ১১টা ২০ মিনিটে মাহি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। আল্লাহর রহমতে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।

তিনি মাহি ও তার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‌‌‘সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। তার আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট