1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

মুরগির দাম যাচাইয়ে কাপ্তান বাজারে অভিযান

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে কমেছে মুরগির দাম। বড় কোম্পানিগুলো খামারে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি শুরুর পর পাইকারি ও খুচরা বাজারে এর দাম কমেছে।

পাইকারি বিক্রেতারা দাম কমিয়েছে কিনা তা যাচাইয়ে রাজধানীর কাপ্তান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ মার্চ) সকাল ৯টায় রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজারটিতে অভিযান শুরু করে সরকারি এই তদারকি সংস্থাটি।

অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়া আরও রয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।

শুধু মুরগিই নয়; এর সঙ্গে রমজানে নিত্যপণ্যের বাজার তদারকিও করা হচ্ছে এই বিশেষ অভিযানে।

তবে অভিযান শুরু হয় মুরগির বাজারে তদারকির মধ্য দিয়ে।

অভিযানের শুরুতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কাপ্তান বাজার হচ্ছে মুরগির অন্যতম পাইকারি বাজার। সম্প্রতি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রমজান উপলক্ষে মুরগির দাম কমিয়েছে। পাইকারি বিক্রেতারা সেটি মানছেন কিনা তা তদারকি করতেই আজকে কাপ্তান বাজারে আসা। অন্যান্য পণ্যের বাজারেও তদারকি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট