1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

মোদির মানহানি, রাহুল গান্ধীর ২ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৭৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাটের সুরাটের একটি আদালত এ রায় ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

রায়ের সময় রাহুল গান্ধী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই রাহুল গান্ধীকে ৩০ দিনের জামিন দেওয়া হয়। এই সময়ের মধ্যে তিনি আপিলের সুযোগ পাবেন।

এদিকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মোদিপন্থীরা। তবে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস।

জানা যায়, ২০১৯ সালে রাহুল গান্ধী মোদি উপাধি নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা হয়। রাহুল বলেছিলেন, সব মোদি কেন চোর হয়?

রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটের সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। অভিযোগ ছিল, পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।

এ ধরনের মামলার ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধানই রয়েছে ভারতীয় আইনে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট