1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

আজ চিত্রনায়ক বাপ্পারাজের জন্মদিন, ফেসবুকে শুভেচ্ছা বার্তা ওমর সানীর

মশিউর রহমান :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারজুড়ে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সেইসব ছবি হতো ত্রিভূজ প্রেমের। প্রায় ছবিতেই তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায়। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষদৃশ্য বেদনার করে তুলতেন তিনি।

এজন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ‘ছ্যাকা খাওয়া নায়ক’ কখনো বা ‘ব্যর্থ প্রেমের নায়ক’, ‘মিস্টার স্যাক্রিফাইস’ বলে ডাকেন। এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়িয়েছিলো, দর্শক কোনো ছবিতে বাপ্পারাজ আছেন দেখলেই ধরে নিতেন ছবিতে শেষদৃশ্যে করুণ পরিণতির শিকার হবেন এই নায়ক।

আজ ১১ মার্চ বাপ্পারাজের জন্মদিন। এবারের জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

বাপ্পারাজের জন্মদিন উপলক্ষে ফেসবুক পেইজে শুভেচ্ছা জানিয়েছেন, নব্বই দশকের ড্যাসিং হিরো সুপার স্টার ওমর সানী। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, বাপ্পারাজ,, আমার সাকসেস হওয়ার পিছনে যে কয়জন মানুষের অবদান আছে তার মধ্যে বেশ অন্যতম এই ভদ্র লোক।
ভীষণ দুষ্টু ভীষণ মার্জিত অসাধারণ শিল্পী এবং
আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু।
আমি যখন তার সামনে যাই তখন আমার বয়স মনে হয় ২২ বছর ঠিক না বাপ্পা ভাই।
শুভ জন্মদিন, শুভ জন্মদিন
হারানো প্রেম খুঁজি প্রেম গীতের মাধ্যমে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট