বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডিজঅ্যাবিলিটি প্রফেশনালস (BNADP)-এর তৃতীয় বার্ষিক সাধারণ সভায় গঠিত হলো নতুন নেতৃত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, পেশাদারিত্ব ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের লক্ষ্যে এই নতুন যাত্রার পূর্ণ প্রতিবেদন।
গত ৬ ফেব্রুয়ারী শুক্রবার গ্রামের বাড়ি পার্ক, পুরবাচলে বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স ফর ডিজেবিলিটি প্রফেশনালস (বিএনএডিপি) এর বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলরী টেইলর ট্রাস্ট (VTT) এর সম্মানিত ট্রাস্টি জনাব ডগলাস গ্ল্যান মেগি।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে advocacy and policy influencing, continuous professional education, capacity building, awareness raising, research and publication এর উপর গুরুত্ব আরোপ করেন।

BNADP এর বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী কমিটির পাঁচটি পদে সাত জন ব্যক্তিকে নির্বাচিত করা হয়। ড.মাহবুবুর রহমান সভাপতি, শাম্মী হূমায়রা ইভা ও ফারহানা রহমান মিতু সহ-সভাপতি, ড.এস এম ইমরান শোয়েব সাধারণ সম্পাদক, মো. সিমানুর রহমান ও নাহিদা সুলতানা যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. রাসেল খান কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচিত প্রতিনিধিরা BNADP এর কার্যক্রমকে আরও গতিশীল ও কল্যানমূখী করতে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি রেহান রাজু নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বিএনএডিপি’র কার্যক্রমকে দক্ষতা, মানবিকতা ও সহনশীলতার ভিত্তিতে পরিচালিত করবেন এবং লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সদা সচেষ্টা থাকবেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনএডিপি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ, পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, প্রতিবন্ধিতা বিষয়ক সামাজিক সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে।
Leave a Reply