1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না ‘এনইআইআর’, নতুন ডেডলাইন ১ জানুয়ারি

বিজ্ঞান ও প্রযুক্তি রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে নির্ধারিত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম চালুর তারিখ পুনরায় পেছানো হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যকর হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে যেসব আমদানিকৃত হ্যান্ডসেট অবিক্রিত বা মজুদ আছে, সেগুলোর আইএমইআই ও অন্যান্য তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু অনেক ব্যবসায়ী এখনো তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারেননি। তাদের সুবিধার জন্য ১৬ ডিসেম্বরের পরিবর্তে এখন ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে এসব হ্যান্ডসেটের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য দেওয়ার জন্য সব মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে৷

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট