1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ফ্রি ইন্টারনেট ডে আজ, যেভাবে বিনামূল্যে পাওয়া যাবে ১ জিবি

বিজ্ঞান ও প্রযুক্তি রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৫০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জুলাই আন্দোলন স্মরণে আজ (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’ এর অংশ হিসেবে দেশের মোবাইল গ্রাহকদের প্রতি একটি সম্মানসূচক উদ্যোগ হিসেবেই এই ফ্রি ডেটা অফার চালু করা হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।

যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেটের সুবিধা

বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

এক্ষেত্রে— গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা *121*1807# ডায়াল করে, রবি গ্রাহকরা *4*1807#, বাংলালিংক গ্রাহকরা *121*1807 এবং টেলিটক গ্রাহকরা *111*1807# ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, গত জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সরকার থেকে বিনামূল্যে ১ জিবি ডেটা প্রদানের অনুরোধ পেয়েছি। প্রয়োজন হলে অতিরিক্ত উদ্যোগও নিতে প্রস্তুত।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট