1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামী সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও অ্যাক্সিওস।

এর আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ হতে হবে।

তিনি বলেন, “চুক্তি হবে কিনা, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চায়, নাকি অন্য কিছু ভাবছে— এবং যেভাবেই হোক, ইরানের ওপর হামলা চালাতে চায়।”

দুই সপ্তাহের সময়সীমার মধ্যেই কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, “এটা ট্রাম্প প্রশাসনের সদিচ্ছার ওপর নির্ভর করছে।”

তিনি আরও বলেন, বর্তমানে ইরান নিশ্চিত নয় যে— যুক্তরাষ্ট্রকে এখনও বিশ্বাস করা যায় কি না। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে “কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা” বলেও আখ্যায়িত করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট