1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রাজশাহীতে তিন দিনব্যাপী জেলা তাবলিগী ইজতেমা শুরু

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৮৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

তিন দিনব্যাপী রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু হয়েছে। জেলা তাবলিগ ইজতেমা চলবে ৪ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাবলিগ ইজতেমার কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তাবলিগ ইজতেমার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন রাসিক মেয়র।

পরিদর্শনকালে রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা: আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ সেলিম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরআগে গত ৬ ফেব্রুয়ারি শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমার প্রস্তুতি কাজের উদ্বোধন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট