1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল, টোল প্লাজা এলাকায় ১ কিলোমিটার যানজট

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদুল ফিতরকে সামনে রেখে ছুটির প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নেমেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ভোর থেকে পদ্মা সেতুর দিকে এগিয়ে আসছে মোটরসাইকেলের সারি। 

পদ্মা সেতু কর্তপক্ষ সূত্রে জানা গেছে, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে বলে। পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে ভোগান্তি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দুর্ঘটনা লাঘবে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশে টিআই জিয়া বলেন, আজ শুকবার ভোর হতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বেড়েছে। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যানবহনের জট তৈরি হয়েছে।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, শুক্রবার সকাল ৬টার পর হতে সেতুতে যানবাহন চলাচল বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেল অস্বাভাবিক বেড়েছে। আমরা মোটরসাইকেলের টোল আদায়ের জন্য আলাদা আরও দুটি অস্থায়ী বুথ সৃষ্টি করেছি। এখোন সেতু এলাকায় মোট ৩টি বুথের মাধ্যমে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে। সেতুর গোড়ায় এখন ১ কিলোমিটারের মতো গাড়ির জট সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট