1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

কদরের রাতে মসজিদে-মসজিদে মুসল্লিদের ভিড়

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। লাইলাতুল কদরের রাত ঘিরে রাজধানীর প্রতিটি মসজিদে মুসল্লিদের ভিড় বেড়েছে। আল্লাহর রহমত ও বরকতের প্রত্যাশায় রাতভর ইবাদতের জন্য মসজিদে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রাজধানীর ধানমন্ডির জামে মসজিদে রাতে মুসল্লিদের তিল ধরার ঠাঁই ছিল না। মসজিদে-মসজিদে মোনাজাতে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।

তারাবি সালাতের সময় রায়ের বাজার জামে মসজিদে ছেলেকে নিয়ে আসেন শরিফুল ইসলাম। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেই রাতে আল্লাহর কাছে নিজের ভুল ও গুনাহ মাফের জন্য ক্ষমা চাইব। একই সঙ্গে আল্লাহর কাছে রহমত-বরকত চাইব।

আরেক মুসল্লি মিনহাজুল হক বলেন, এই রাত মুসলমানদের জন্য বিশেষ রাত। রোজার মাস থেকে শুরু করে পুরো জীবনের সব ভুল ত্রুটির জন্য মাফ চাইতে এই রাতকেই বেছে নেন মুসলমানরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট