1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

যার নামে টিকিট, সেই করবে রেলভ্রমন : রেলমন্ত্রী

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৮২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

টিকিট কালোবাজারি যাতে না হয় সেই চেষ্টা করছি। কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে বুধবার (১ মার্চ) সকালে এ কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ সময় তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আন্তঃনগর এটি বাস্তবায়ন হলেও পরবর্তীতে সব লোকাল ট্রেনেও এ সেবা চালু করা হবে। এখন থেকে টিকিট থাকলেই ট্রেনে চড়া যাবে না। যার টিকিট তাকেই ভ্রমণ করতে হবে। অন্যের নামে কাটা টিকিটে ভ্রমণ করা যাবে না। করলে সেই যাত্রীকে জরিমানা দিতে হবে।

রেলমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষের আইটি জ্ঞান কম থাকায় শতভাগ সফলতা আসতে বিলম্ব হতে পারে। যাত্রীদের সুযোগ-সুবিধার লক্ষ্য ও সহজলভ্য করার উদ্দেশ্য এ পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়াও এখন থেকে টিকিট কেটে যাত্রা বাতিল করতে চাইলে অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়েই টাকা ফেরত পাওয়া যাবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, আগে টিকিট কাটার পর যাত্রা বাতিল করতে এবং টাকা ফেরত পেতে রেলওয়ের অফিসে যাওয়া লাগতো। কিন্তু নতুন নিয়মে যাত্রীরা ঘরে বসেই টাকা ফেরত পাওয়া যাবে। ৫০ শতাংশ অনলাইনে এবং ৫০ শতাংশ কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। তবে কোনোক্রমে রেজিস্ট্রেশন ছাড়া টিকিট পাওয়া যাবে না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট