1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। এতে একজন নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের নাম শিহাব। তিনি পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে, পেশায় ব্যবসায়ী।

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা কবির বলেন, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া পাড়া বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে এলাকাবাসী কয়েক দফায় বিক্ষোভ ও মানববন্ধনও করেছেন। কিন্তু তাতেও কাজ হয়নি। আজ ওই একই ঘটনায় সংঘর্ষ হলো।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট