1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি-বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। মূলত প্রবল বর্ষণের জেরে উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে।

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এছাড়া বৃষ্টি ও বন্যার কারণে নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ার পর বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হন।

পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ.ইউএস এর তথ্য অনুসারে, আটটি অঙ্গরাজ্যে রোববার স্থানীয় সময় বিকেলে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।

জাতীয় আবহাওয়া পরিষেবার পরিসংখ্যান বলছে, এই বৃষ্টির ফলে “ব্যাপক বন্যার সৃষ্টি” হয়। এছাড়া বন্যার জেরে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট