1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ঘন কুয়াশায় বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ, মাঝ পদ্মায় আটকা ফেরি

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নৌপথে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

সকাল সোয়া সাতটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট