1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

সরকারি খালের মাটি লুট, যাচ্ছে বসতবাড়িসহ ইটভাটায়

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় জহির মিয়া নামে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে একটি সরকারি খালের মাটি বিক্রি ও রাস্তার ঢাল কাটার অভিযোগ উঠেছে। খননযন্ত্র দিয়ে তোলা মাটি ট্রাক্টরে করে বিক্রি করা হচ্ছে বাসাবাড়ি ও ইটভাটায়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালের পাড়ে রাখা মাটি কেটে সমতল জমিতে রূপান্তর করে দিয়েছে জহির মিয়া। এছাড়া খালের পাড় ঘেঁষে থাকা জমি থেকেও কেটে নেওয়া হচ্ছে মাটি। তবে এসব মাটি ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার জন্য সরকারি রাস্তা কেটে তৈরি করা হয়েছে বিশাল ঢাল।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তি বলেন, দুই বছর আগে খননের সময় রামগঙ্গা খালের মাটি দিয়ে পাড় নির্মাণ করা হয়েছিল। সেই মাটি লুট করে বিক্রি করে দিচ্ছে জহির মিয়া। গাড়িতে করে মাটি নেওয়ার জন্য সরকারি রাস্তার ঢাল কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপসহ জড়িত ব্যক্তির বিচার দাবি জানিয়েছেন তারা।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, বিষয়টি আমরা আপনাদের কাছ থেকে জেনেছি। ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট