1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

জুলাই গ্রাফিতির ওপর লেখা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেল ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। সারাদেশের মতো পরিবর্তনের ছোঁয়ায় বদলে যায় শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের প্রতিটি দেয়ালের রূপ। প্রতিবাদের চিত্রগুলো গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলেন বিপ্লবী শিক্ষার্থীরা। গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয় প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বার্তা। আওয়ামী লীগ, হাসিনা বিরোধী ছবি ও গ্রাফিতি অঙ্কনও করে ছাত্র-জনতা।

নালিতাবাড়ী পৌরশহরের থানা সংলগ্ন দেয়ালগুলোতে গতকাল সোমবার রাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে  কারা গ্রাফিতি নষ্ট করে দিয়েছে এমন প্রশ্ন জনমনে। গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের ধারণা, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারে না এমন কোন অপশক্তিই এসব করেছে।

শিক্ষার্থী রুহুল সিদ্দিকী রোমান বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, আমরা ঘটনার বিষয়ে জানতে পেরেছি। খোঁজ-খবর নিচ্ছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট